জায়েদ খানের বিয়ে!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 17 March, 2024 । 3:42 pm

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার বহুল আলোচিত সমালোচিত নায়ক জায়েদ খান। নতুন নতুন ঘটনা দিয়ে কিছু দিন পর পরই আলোচনায় আসেন তিনি। বিশেষ করে নারী বা বিয়েকেন্দ্রিক নানান মন্তব্য করে। সম্প্রতি ফের বিয়েকেন্দ্রিক কথা বলে আলোচনায় এসেছেন এ নায়ক।

এবার এই নায়কের বিয়ে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘জায়েদ খানের বিয়ে’। নাটকের এই পোস্টারটি জায়েদ খান ফেসবুকে শেয়ার করে লিখেছেন— ‘ইন্টারেস্টিং’।

যদিও নাটকে জায়েদ খান এবং বাস্তবের জায়েদ খানের মধ্যে কোনো মিল নেই। নাটকে দেখানো হয়েছে জায়েদ বিয়ে করতে চাচ্ছেন না, কিন্তু কী কারণে তিনি বিয়ে করতে চাচ্ছেন না তা কেউ জানেন না। জায়েদ খানকে বিয়ে করানোর জন্য তার বাবা-মা, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সর্বোচ্চ চেষ্টা করছে, আবার বিয়ে করতে রাজি হলে কেনইবা বিয়ে ভেঙে যাচ্ছে এবং শেষ পর্যন্ত জায়েদ বিয়ে করেন কি না এমনই গল্পে নির্মিত এই নাটক।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা। যে ছবিতে আরও আছেন ওমর সানী ও মৌসুমী।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন