যুক্তরাষ্ট্রের ‘পুতুল’ সরকার না আসলে কোনো নির্বাচনই তাদের মতে ত্রুটিমুক্ত নয়: জয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 18 March, 2024 । 2:56 pm

জাগো সংবাদ ডেস্ক : বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পুতুল সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

সজীব ওয়াজেদ জয় ইংরেজিতে লিখেছেন: ‘Unless the United States gets its puppet regime in place in Bangladesh, no election will be good enough according to them!’

এর বাংলা অনুবাদে তিনি লিখেছেন: যুক্তরাষ্ট্রের মতে, বাংলাদেশে যদি তাদের ‘পাপেট’ সরকার ক্ষমতায় না আসে, কোনো নির্বাচনই ত্রুটিমুক্ত নয়!

সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুই নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

নির্বাচনের প্রায় আড়াই মাস পর রোববার নির্বাচনকেন্দ্রিক সহিংসতা পর্যবেক্ষণের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন।

২৫ পৃষ্ঠার এই প্রতিবেদনে ভবিষ্যৎ নির্বাচনে সহিংসতা কমানোর জন্য বিষয়ভিত্তিক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। পাশাপাশি বেশ কিছু সুপারিশ করেছে দুই মার্কিন সংস্থা।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন