বিনোদন ডেস্ক : শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখনও দর্শকদের চোখে ভাসে সেই ছোট্ট দীঘির অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ।
দীঘি এখন আর শিশুশিল্পী নেই, দীর্ঘ বিরতি কাটিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর তিনি ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাগুলোয় অভিনয় করেন।
সবশেষ সরকারি অনুদানের নির্মিত ‘শ্রাবণ জ্যোৎস্নায়’-এর মাধ্যমে আবার বড় পর্দায় আসেনি দীঘি। নতুন বছরে নতুন ছবি মুক্তির মাধ্যমে দীঘির যাত্রা শুরু হলেও হাতে কোনো নতুন ছবির খবর ছিল না এ অভিনেত্রীর।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দীঘির নতুন ফটোশুটের বেশ কয়েকটি পোস্ট করা হয়। ফটোগ্রাফার রাফ ছবিগুলো পোস্ট করেছেন নিজ পেজে। সেই ছবির সূত্র ধরেই দীঘির সঙ্গে যোগাযোগ। স্টেজ পারফর্ম কিংবা ব্রাইডাল শুটের বাইরে নতুন কোনো কাজের খবর আছে কি না? দীঘির উত্তর, আছে তো বটেই। কিন্তু আপাতত মুখ খোলা বারণ। কিছুই জানাতে পারছি না।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 18 March, 2024 । 7:02 pm