জাগো সংবাদ ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটারের ফোনালাপ ফাঁস নিয়ে বেশ গুঞ্জন ছড়াচ্ছে ক্রিকেটাঙ্গনে। তবে ওই কলরেকর্ডের নেপথ্য ঘটনা কী তা খোলাসা করতে আজ সন্ধ্যায় লাইভে আসছেন তামিম।
মঙ্গলবার রাতে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের সেই ফোনালাপ প্রচারিত হয় দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলে। এর পর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
নিজের ভ্যারিফাইড ফেসবুক পোস্টে সাবেক এই টাইগার অধিনায়ক লাইভে আসার ঘোষণা দিয়েছেন। আজ তামিমের ৩৫তম জন্মদিন। নিজের বিশেষ এই দিনে শুভেচ্ছা জানানো ভক্তদের কৃতজ্ঞতাও জানিয়েছেন ওই পোস্টে।
ফেসবুক পোস্টে তামিম লিখেছেন- ‘জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। মঙ্গলবার থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।’
আলোচিত সেই ফোনালাপে তামিম ও মিরাজকে কথা বলতে শোনা গেলেও, সেখানে পরোক্ষভাবে অনুপস্থিত ছিলেন মুশফিকুর রহিম। ইঙ্গিতপূর্ণ মন্তব্যে তামিম মুশফিকের কোনো আচরণে ক্ষুব্ধ হওয়ার কথা জানান মিরাজকে। ওই কথোপকথনের সারাংশ দাঁড় করালে দেখা যায়– মুশফিক তামিমের দল থেকে বেরিয়ে নতুন কোনো দল গঠন করছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 20 March, 2024 । 12:34 pm