জাগো সংবাদ ডেস্ক : নোয়াখালীর সেনবাগে সৌদি প্রবাসীর মেয়ে নুশরাত জাহান সুমনা (১৫) বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহত নুশরাত জাহান সুমনা সেনবাগ উপজেলার ডমুরুয়া ইনিয়নের হরিণকাট গ্রামের কুদ্দুস চেয়ারম্যান বাড়ির সৌদি প্রবাসী শাহাদৎ হোসেন শহিদের মেয়ে। সে উপজেলার কানকিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী। এক বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল বড়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন জানান, দুপুর ২টার দিকে নিজ ঘরে বিষপান করে। পরে পরিবারের লোকজন তাকে প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিসাধীন তার মৃত্যু হয়। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি মন্তব্য করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 20 March, 2024 । 1:21 pm