জবির সাবেক সহকারী প্রক্টরের জামিন নামঞ্জুর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 20 March, 2024 । 3:00 pm

জাগো সংবাদ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যা প্ররোচনার মামলার আসামি বিশ্ববিদ্যালয়টির সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় দু’পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে শুনানি শেষে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আবু বকর সিদ্দিক জামিন আবেদন বাতিল করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অবন্তিকার আইনজীবী সৈয়দ নুরু উর রহমান।

এ দিকে মঙ্গলবার একদিনের রিমান্ড শেষে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে কারাগারে প্রেরণ করেন আদালত।

উল্লেখ্য, গেল শুক্রবার রাত ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা সহকারী প্রক্টর দীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে ফেসবুকে পোস্ট করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন