১০ হাজার টন চিনি কিনবে সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 20 March, 2024 । 4:01 pm

জাগো সংবাদ ডেস্ক : রমজান উপলক্ষে স্থানীয়ভাবে ১০ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২০ মার্চ) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

১৬০ টাকা কেজি দরে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে এই চিনি কেনা হবে। টিসিবি এসব চিনি ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে ৭০ টাকা কেজি দরে বিক্রি করবে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান বলেন, সরকারি প্রতিষ্ঠান থেকে এই চিনি কেনা হবে। যেহেতু বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কিছু স্টক রয়ে গেছে। ওই স্টক থেকে আপতত কেনা হবে।

এ ছাড়া আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেজিপ্রতি ১০০ টাকা ৮০ পয়সা দরে ৮ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে। এতে মোট খরচ হবে ৭৬ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন