লক্কড়-ঝক্কড় গাড়ি দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে : কাদের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 21 March, 2024 । 4:34 pm

জাগো সংবাদ ডেস্ক : রাজধানী ঢাকায় চলাচল করা লক্কড়-ঝক্কড় গাড়িগুলো দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে, ঢাকার বাইরে থেকে ফিটনেস বিহীন গাড়ি ঢাকায় ঢোকে। আমি তো বলবো, বাইরে থেকে সিটিতে লক্কড়-ঝক্কড় গাড়ি কম আসে। বরং সিটিতেই অনেক লক্কড়-ঝক্কড় গাড়ির কারখানা আছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন