দেশে কোনো খাদ্য সংকট নেই : বাণিজ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 21 March, 2024 । 5:44 pm

জাগো সংবাদ ডেস্ক : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশের কোনো মানুষ খাদ্য সংকটে নেই। সরকার টিসিবির মাধ্যমে সারাদেশে নিন্ম আয়ের মানুষের মাঝে সল্প মূল্যে খাদ্য পণ্য বিক্রি করছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন