জাগো সংবাদ ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম।
মৃত কয়েদির নাম দলিল উদ্দিন শেখ (৬৫)। তিনি মানিকগঞ্জ জেলার সাইজ উদ্দিনের ছেলে।
জেল সুপার জানান, তিনি দীর্ঘদিন যাবত কারাগার হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন। আজকে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সেশন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 21 March, 2024 । 7:07 pm