ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Friday, 22 March, 2024 । 1:04 pm

জাগো সংবাদ ডেস্ক : নোয়াখালীর চাটখিলে ট্রাকচাপায় আরিফ হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে চাটখিল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভীমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের মুক্তার বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। তিনি নির্মাণশ্রমিক ছিলেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাত পৌনে ৯টার দিকে চাটখিল বাজার থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় আরিফ। যাত্রাপথে তার মোটরসাইকেলটি চাটখিল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভীমপুর এলাকার মাসি বেপারী বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রামগঞ্জ মুখি একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন