দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Friday, 22 March, 2024 । 1:41 pm

জাগো সংবাদ ডেস্ক : জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় হারুনুর রশিদ (৬০) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার হিচমী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুনুর রশিদ সদর উপজেলার কড়ই এলাকার সোলেয়মান আলীর ছেলে। আহতরা হলেন কড়ই এলাকার মো. রিয়াদ (১৮), মোছা. শ্রাবণী (১৪) ও অটোরিকশাচালক তোজাম্মেল (৪১)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে অটোরিকশাচালক মোসলেম উদ্দিন কড়ই এলাকা থেকে যাত্রী নিয়ে জয়পুরহাট শহরে যাচ্ছিলেন। দ্রুতগতির অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে হিচমী বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হারুনুর রশিদের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও ৩ জন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন