ফ্রান্সকে হারিয়ে জয়ে ফিরল জার্মানি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 24 March, 2024 । 11:38 am

স্পোর্টস ডেস্ক : ম্যাচ শুরুর ৭ সেকেন্ডেই ফ্রান্সের জালে বল জড়াল জার্মানি। সেই ধাক্কা সামলে উঠা তো দূরের কথা, দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি গোল হজম করতে হলো ফরাসিদের। আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইয়ে ফরাসিদের হারিয়ে জয়ের পথে ফিরল জার্মানি।

ফ্রান্সের মাঠে শনিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ২-০ গোলে জিতেছে ইউলিয়ান নাগেলসমানের দল।

শুরুতে ফ্লোরিয়ান ভিরৎজ সফরকারীদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কাই হাভার্টজ।

তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল জার্মানি। গত বছরের শেষ দুটি ম্যাচে তারা হেরেছিল তুরস্ক ও অস্ট্রিয়ার বিপক্ষে, তার আগে ড্র করেছিল মেক্সিকোর সঙ্গে।

গত বিশ্বকাপ ফাইনালের পর ফ্রান্সের দ্বিতীয় পরাজয় এটি, দুটিই জার্মানির বিপক্ষে; গত সেপ্টেম্বরে প্রতিপক্ষের মাঠে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরেছিল দিদিয়ে দেশমের দল।

সবশেষ ১০ ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতে এদিন খেলতে নামে জার্মানি, পুরো ম্যাচে ৫৭ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য শট নেয় ১৫টি, যার ৬টি লক্ষ্যে ছিল। ফ্রান্সের ১১ শটের মাত্র ২টি ছিল লক্ষ্যে।

অবসর ভেঙে প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার ম্যাচে প্রথম মিনিটে দলের গোলে অবদান রাখেন টনি ক্রুস। কিক-অফের পর নিজেদের অর্ধ থেকে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের উঁচু করে বাড়ানো থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে একটু এগিয়ে যান ভিরৎজ, বক্সের বাইরে থেকে তার ডান পায়ের গোলা আশ্রয় খুঁজে নেয় জালে।

ম্যাচের বয়স তখন ৭ সেকেন্ড, আন্তর্জাতিক ফুটবলে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম গোল এটি।

বায়ার লেভারকুজেনের অ্যাটাকিং মিডফিল্ডার ভিরৎজের জাতীয় দলের হয়ে ১৫ ম্যাচে প্রথম গোল এটি।

পঞ্চম মিনিটে আরেকটি সুযোগ তৈরি করে জার্মানি। দুরূহ কোণ থেকে জামাল মুসিয়ালার শট ঠেকান ফ্রান্সের গোলরক্ষক ব্রাইস সাম্বা।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন