নাটোরে ৫ ঘণ্টা পর ড্রেনে মিলল শিশুর মরদেহ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 24 March, 2024 । 11:57 am

জাগো সংবাদ ডেস্ক : নাটোরের লালপুরে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর প্রতিবেশীর বাড়ির পাশের ড্রেন থেকে শাওন আহমেদ (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বিকেলে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১২টার দিকে শিশু শাওন বাড়ির বাইরে খেলতে বের হয়। অনেকক্ষণ পর শাওন ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশী শহিদুল ইসলামের বাড়ির কাছের ড্রেনে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ‌ গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে। ড্রেনের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন