দাঁড়িয়ে থাকা গাড়িকে পিকআপের ধাক্কা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 24 March, 2024 । 4:20 pm

জাগো সংবাদ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন।

রোববার (২৪ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপে থাকা পাবনার ঈশ্বরদী উপজেলার বাবছুরা গ্রামের আজহার আলীর ছেলে আবদুর রহিম (৪২) ও পিকআপচালক বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার হালুয়া এলাকার মৃত আলা উদ্দিন মিয়ার ছেলে মাছুম বিল্লাহ (৪২)। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন