কমেছে পেঁয়াজের দাম, বেড়েছে ডিমের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 26 March, 2024 । 3:01 pm

জাগো সংবাদ ডেস্ক : রাজধানীর বিভিন্ন বাজারে আরও কমেছে পেঁয়াজের দাম, তবে বেড়েছে ডিমের দাম। দুই দিনের ব্যবধানে কেজিতে ৫টাকা কমেছে পেঁয়াজের দাম। এ সময় ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়েছে।

রামপুরা, খিলগাঁও, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, কমলাপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কিছুদিন আগে যে পেঁয়াজের কেজি ১৩০-১৪০ টাকা ছিল এখন বর্তমানে তা ৫৫-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে গত শুক্রবারও এক ডজন ডিম ১২০ টাকার মধ্যে বিক্রি হয়। তবে দুদিনের ব্যবধানে নতুন করে ডিমের দাম বেড়েছে। এখন প্রতি ডজন ডিম ১২৫-১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর কাওরান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, হটাৎ করেই বাজারে পেঁয়াজের দাম কমেছে। সোমবার আড়ত থেকে ৬০ টাকা কেজিতে পেঁয়াজ কিনে এনে আজ তা ৬০ টাকাতেই বিক্রি করছি। গত শুক্রবার পেঁয়াজের কেজি ৬৫-৭০ টাকা বিক্রি করেছি।

ডিম বিক্রেতা সোহান রহমান বলেন, রমজানের শুরুতেই ডিমের দাম ১৪০ টাকা ছিল। মাঝে কমে ১২০ টাকায় আসে। শুক্রবার থেকে দুই তা আবারও বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম ১৩০ টাকায় বিক্রি করছি। ডিমের চাহিদা বাড়ার কারণে হয়তো দাম বেড়েছে।

সবজির বাজারে বরবটি ৭০-৮০ টাকা, সজনে ডাটা ৩০০-৩২০ টাকা, ঢ্যাঁড়স ৩০-৪০ টাকা, গুন ৪০-৫০ টাকা কেজি, শিম ৩০-৪০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, কাঁচামরিচ ১০০-১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি হালি কলা ৩০-৪০ টাকা ও প্রতি আটি ডাটা ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন