বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 27 March, 2024 । 3:53 pm

জাগো সংবাদ ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে দায়িত্বরত অবস্থায় বাসের ধাক্কায় আব্দুল গফুর নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মান্নান নামে আরেক পুলিশ সদস্য।

বুধবার (২৭ মার্চ) দুপুরে ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল গফুরের বাড়ি জামালপুরে। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

ঘটনার সময় উপস্থিত স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ছনপাড়ায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্য গফুর ও মান্নান। এ সময় নরসিংদী থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে পুলিশ সদস্য গফুরের মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন