জাগো সংবাদ ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় শফিক নূর (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। শফিক নূর সুনামগঞ্জের দিরাই থানার কামালপুর এলাকার হারুন অর রশিদের ছেলে।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকা থেকে গাড়িতে উঠার সময় একটি কাভার্ডভ্যান শফিক নূরকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 28 March, 2024 । 1:59 pm