লালমনিরহাটের তামাকখেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 30 March, 2024 । 7:58 pm

জাগো সংবাদ ডেস্ক : লালমনিরহাটের আদিতমারীতে তামাকখেত থেকে রোমান মিয়া (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আজ শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের খোলাহাটি সেতুবাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল থেকে শিশু রোমান মিয়াকে খুজে না পাওয়ায় এলাকায় মাইকিং ও থানায় জিডি করা হয়। আজ বিকেলে সেতু বাজার এলাকার একটি তামাক খেতে কিছু লোক কাজ করতে গেলে সেখানে অর্ধশরীর পুতে রাখা অবস্থায় একটু শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে আদিতমারী থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের কঠিন শাস্তি দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন