কোয়েল মল্লিক গুরুতর আহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 1 April, 2024 । 5:00 pm

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক গুরুতর আহত হয়েছেন। ‘মিতিন মাসি’ সিরিজের শুটিং করতে গিয়ে আহত হন এই অভিনেত্রী। হাতে বড় ধরনের আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুসারে, রোবাবার (৩১ মার্চ) নেপালগঞ্জে ‘মিতিন মাসি’ সিরিজের নতুন সিনেমার শুটিং চলাকালে গুরুতর আহত হন কোয়েল মল্লিক। হাতে বড় ধরনের আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার হাতে প্লাস্টার করে দেন।

অন্য একটি ভারতীয় গণমাধ্যমে পরিচালক অরিন্দম শীল জানান, ঘটনা ঘটার পর এতটাই ব্যথা ছিল যে, কোয়েল হাত নাড়াতে পারছিল না। তখনই সন্দেহ হয়েছিল কোয়েলের হাত ভেঙেছে। এক্সরে রিপোর্ট আসার পর দেখা গেলো, প্রাথমিক সন্দেহ সঠিক। হাতের হাড় ভেঙে গেছে কোয়েল মল্লিকের।

আপাতত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কোয়েল মল্লিক। অভিনেত্রী জানিয়েছেন, বিকাশ কাপুরের চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি।

২০১৯ সালে মুক্তি পায় ‘মিতিন মাসি’। গত বছর মুক্তি পায় এ সিরিজের দ্বিতীয় পার্ট ‘জঙ্গলে মিতিন মাসি’। এবার নির্মিত হচ্ছে ‘একটি খুনির সন্ধানে’।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন