ছাত্রলীগের কমিটি নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে সংঘর্ষ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 1 April, 2024 । 8:12 pm

জাগো সংবাদ ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা মেডিকেল কলেজে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ।

এ ব্যাপারে সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. আজমল হোসেন বলেন, নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে দুপক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়ে যায়

তিনি বলেন, আমরা দুপক্ষকে নিয়ে বসেছি। আশা করছি শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন রাতে ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে শোডাউন ও ভাঙচুরের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ২৭ মার্চ ছাত্রলীগ নেতা আব্দুল মুহিতের ইন্টার্নশিপ দুমাসের জন্য স্থগিত করে। পরে ২৯ মার্চ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে আব্দুল মুহিতকে সভাপতি ও তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটি ঘোষণার পর থেকেই মুখোমুখি অবস্থানে ছিলেন দুগ্রুপের নেতাকর্মীরা। একপর্যায়ে মেডিকেল কলেজ ক্যাম্পাসে সভাপতি আব্দুল মুহিত ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করেন অপর গ্রুপের নেতা-কর্মীরা। আজ দুই পক্ষই ক্যাম্পাসে অবস্থান নেয় এবং উভয়ের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন