ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করবে র‍্যাব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 2 April, 2024 । 3:20 pm

জাগো সংবাদ ডেস্ক : রাজধানীর ডেমরায় একটি গ্যারেজে লাগা আগুনে লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস পুড়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে র‍্যাব। শিগগিরই অগ্নিকাণ্ডের রহস্য উন্মোচনে ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করবে র‍্যাবের গোয়েন্দারা।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে ডেমরার ধার্মিকপাড়া এলাকায় একটি গ্যারেজে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পরে সিদ্দিকবাজার থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। রাত ৯টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের ওই পাঁচ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে পুড়ে যায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন