গোলাগুলির মধ্যে আটকা শ্যামল মাওলাসহ শুটিং ইউনিট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 3 April, 2024 । 7:01 pm

জাগো সংবাদ ডেস্ক : বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ব্যাংকে হামলা চালিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। সেখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে। তার ঠিক পাশেই একটি হোটেলে অবস্থান করছে ‘নাদান’ সিনেমার শুটিং ইউনিট। গত ১ এপ্রিল বান্দরবানের থানচিতে যান অভিনেতা শ্যামল মাওলা, তার স্ত্রী মাহা, সিনেমাটির পরিচালক ফরহাদ চৌধুরী, অভিনেতা এরফান মৃধা শিবলু ও চিত্রনায়ক সাইফ খানসহ বেশ কয়েকজন। টানা দুই দিন কাজ করার পর আজ (৩ এপ্রিল) দুপুরে তারা বিপাকে পড়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শুটিং ইউনিটের বেশ কয়েকজন। জানিয়েছেন, তাদের হোটেলে ৪০-৫০ রাউন্ড গুলি এসে লেগেছে। তারা বেশ তটস্থ হয়ে পড়েছেন।

সাইফ খান বলেন, হুট করেই আজ সকাল থেকে পরিস্থিতি খারাপ হয়ে উঠেছে। আমরা হোটেলে অবরুদ্ধ আছি। আশা করছি, ঘণ্টা খানেকের মধ্যে এই স্থান ত্যাগ করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

তিনি জানান, পুলিশ তাঁদের জানিয়েছে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন এ গোলাগুলি চালাচ্ছে। এদিকে বান্দরবানে যাওয়ার পর থেকেই শ্যামল মাওলার ফোন বন্ধ।

প্রসঙ্গত, বুধবার (৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। সশস্ত্র সন্ত্রাসীরা থানচির সোনালী ব্যাংকে ঢুকে পড়ে। তবে ব্যাংক থেকে টাকা লুট হয়েছে কি-না, বা কত টাকা লুট হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন