পাটকলে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 3 April, 2024 । 7:58 pm

জাগো সংবাদ ডেস্ক : খুলনার রুপসায় বেসরকারি একটি পাটকলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।

আজ বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে জাবুসা এলাকায় অবস্থিত পাটকলটিতে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন