চট্টগ্রাম রেলস্টেশন ছাড়ছে ঘরমুখো মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 4 April, 2024 । 5:46 pm

জাগো সংবাদ ডেস্ক : ঈদকে সামনে রেখে নগর ছাড়তে শুরু করেছে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদযাত্রার দ্বিতীয় দিনে চট্টগ্রাম রেলস্টেশন ছাড়ছে ঘরমুখো মানুষ।

একইভাবে দেশের বিভিন্ন স্থান থেকে চট্টগ্রামের বাসিন্দারা ফিরছেন বন্দরনগরীতে।

ট্রেনযাত্রায় এবার অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হওয়ায় তেমন কোনো ভোগান্তি হয়নি যাত্রীদের।

শিডিউল বিপর্যয় ছাড়ায় সকাল থেকে সব ট্রেন ছেড়ে গেছে। ঈদ উপলক্ষ্যে চারটি স্পেশাল ট্রেনসহ সব ট্রেনে আলাদা বগি যুক্ত হয়েছে। একইভাবে বাসে ফিরছে ঘরমুখো মানুষ।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন