ভক্তদের চমকে দিলেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 6 April, 2024 । 11:58 am

বিনোদন ডেস্ক : দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার জন্মদিন ছিল শুক্রবার (৫ এপ্রিল)। আর এই বিশেষ দিনে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। প্রকাশ্যে এলো এই সিনেমায় রাশমিকা লুক। এরপরেই রীতিমতো ঝড় উঠে নেটদুনিয়ায়। অভিনেত্রীর লুকের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘পুষ্পা’র অ্যাকাউন্ট থেকে লুকটি প্রকাশ করেন সিনেমার নির্মাতা সুকুমার। ক্যাপশনে তিনি লিখেছেন ,‘আমাদের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানার জন্মদিন আজ। শুভ জন্মদিন শ্রীভল্লি।’

ওই ছবিতে একটি সবুজ রঙের সিল্কের শাড়ির সঙ্গে একাধিক নেকলেস পরিহিত অবস্থায় দেখা গেছে রাশমিকাকে।

এ দিকে সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে আগামী ৮ এপ্রিল প্রকাশ্যে আসবে বহুল প্রতিক্ষীত ‘পুষ্পা টু’ সিনেমার টিজার। তার আগেই প্রকাশ্যে এলো রাশমিকা এই লুকটি।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন