কুকি-চিনের ৩ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 8 April, 2024 । 12:56 pm

জাগো সংবাদ ডেস্ক : বান্দরবানের রুমা ও থানচিতে কয়েক দফা হামলা, ব্যাংক ও অস্ত্র লুটের ঘটনায় বিশেষ অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় এক গাড়িচালককেও আটক করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) সকালে থানচি থেকে কেএনএফের জিপগাড়িসহ তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

গতকাল রোববার (৭ এপ্রিল) বান্দরবানে বিশেষ অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেওসিম বমসহ সংগঠনটির চার সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন