বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 16 April, 2024 । 8:02 pm

জাগো সংবাদ ডেস্ক : মাদারীপুরের শিবচরে পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া গ্রাম এবং বাঁশকান্দি ইউনিয়নের ভাওরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন গজারিয়া গ্রামের আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার (৩০) এবং ভাওরকান্দি এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো. রাসেল মুন্সী (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। একইসঙ্গে বজ্রপাত হতে থাকে। এ সময় শারমিন রান্নাঘর থেকে বসতঘরে যাওয়ার সময় উঠানোর ওপর বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে জমিতে পাটের বীজ বুনতে গেলে বজ্রপাতে রাসেল মারা যান।

শিবচর থানার ওসি সুব্রত গোলদার গণমাধ্যমকে বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যুর কথা শুনেছি।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন