গাজীপুরে টঙ্গীর বিসিকে কারখানায় আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 22 April, 2024 । 4:08 pm

জাগো সংবাদ ডেস্ক : গাজীপুরে টঙ্গীর বিসিকে একটি ডাইং ও ওয়াশিং কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানাটিতে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির পণ্য ধোয়া ও কাপড় শুকানোর কাজ করা হতো বলে জানা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আরেফিন।

তিনি বলেন, দুপুর ২টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পাই আমরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন