ভারী বৃষ্টিপাতের জন্য যে পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 29 April, 2024 । 10:11 am

জাগো সংবাদ ডেস্ক : সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় হাওর অঞ্চলে বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ব হলেই কেটে ফেলার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রোববার গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দিয়েছে অধিদপ্তর।

এতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ মে থেকে বাংলাদেশের উত্তর-পূর্ব হাওর অঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোণা) অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় হাওর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ক্ষতিকর প্রভাব থেকে দণ্ডায়মান ফসল রক্ষার জন্য নিম্নলিখিত পরামর্শ দেওয়া হলো—

১. বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ব হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ ও শুকনো জায়গায় রাখুন।

২. দ্রুত পরিপক্ব সবজি সংগ্রহ করুন।

৩. নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন যেন ধানের জমিতে পানি জমে না থাকতে পারে।

৪. জমির আইল উঁচু করে দিন।

৫. ফসলের জমি থেকে অতিরিক্ত পানি সরিয়ে ফেলার ব্যবস্থা রাখুন।

৬. সেচ, সার ও বালাইনাশক প্রদান থেকে বিরত থাকুন।

৭. বৃষ্টিপাতের পর বালাইনাশক প্রয়োগ করুন।

৮. কলা ও অন্যান্য উদ্যানতাত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন