জিম্বাবুয়ের বড় জয় রাজা-বেনেটের ব্যাটে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 12 May, 2024 । 4:53 pm

জাগো সংবাদ ডেস্ক : জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা গেলো না। ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে এসে সফরকারী জিম্বাবুয়ের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে। জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার ব্রায়ান বেনেত এবং অধিনায়ক সিকান্দার রাজার ব্যাটে ১৮.৩ ওভারেই (৯ বল হাতে রেখে) ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

রোববার (১২ মে) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রানের পুঁজি পায় টাইগাররা।

মাহমুদউল্লাহ ৪৪ বলে ৫৪ রান করেন। এছাড়া ২৮ বলে ৩৬ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ের পক্ষে

১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে ঝড়ো শুরু এনে দেন ব্রায়ান বেনেট। টাইগার বোলারদের ওপর চড়াও হন এই ব্যাটার। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি।

উদ্বোধনী জুটিতে ৩৮ রান সংগ্রহের পর জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। ৭ বলে ১ রান করা মারুমানিকে সাজঘরে ফেরান এই টাইগার অলরাউন্ডার।

এরপর ক্রিজে আসা সিকান্দার রাজাকে নিয়ে দেখে রানের চাকা সচল রাখেন বেনেট। সাবলীল ব্যাটিংয়ে ৩৬ বলে ফিফটি তুলে নেন বেনেট। ফিফটির পর আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান এই ওপেনার। তবে দলীয় ১১৩ রানে ৪৮ বলে ৭০ রান করা বেনেটকে সাজঘরে ফেরান সাইফুদ্দিন।

৪০ বলে ফিফটি তুলে নেন জিম্বাবুয়ের অধিনায়ক। ক্যাম্পবেলকে সঙ্গে নিয়ে ৯ বল হাতে রেখে জয় পায় জিম্বাবুয়ে। রাজা ৪৬ বলে ৭২ ও ক্যাম্পবেল ৯ বলে ৮ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে সাইফুদ্দিন ও সাকিব নেন ১টি করে উইকেট।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন