জোড়া গোলে বড় জয় রিয়ালের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 15 May, 2024 । 4:39 pm

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় আগেই শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার, তবে মাঠের খেলায় মোটেই তার ছাপ দেখায়নি লস ব্ল্যাঙ্কোসরা।

আলাভেসকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিয়াস জুনিয়র। মঙ্গলবার (১৪ মে) নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু’তে আলাভেসকে আতিথ্য জানায় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে নিয়মিতদের প্রায় সবাইকে শুরুর একাদশে রাখেন কোচ আনচেলত্তি।

ম্যাচ শুরুর আগে রিয়ালের খেলোয়াড়দের ‘গার্ড অব অনার দেয়’ আলাভেস। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের ওপর চড়াও হয় রিয়াল। ১০ মিনিটেই বেলিংহ্যামের সৌজন্যে পেয়ে যায় গোলের দেখাও। টনি ক্রুসের দারুণ ক্রস আলাভাসের গোলরক্ষকের ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন ইংলিশ তারকা।

এই গোলে মৌসুমের গোল্ডেন বুট পাওয়ার পথে অনেকটা এগিয়ে গেলেন বেলিংহ্যাম। তার চেয়ে মাত্র এক গোলে এগিয়ে শীর্ষে আছেন জিরোনার স্ট্রাইকার আর্টেম ডভিক (২০ গোল)। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র। এদুয়ার্দো কামাভিঙ্গার দারুণ বল কাছ থেকে পেয়ে জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান তারকা।

প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন ৩-০ করেন ভালভার্দে। বেলিংহ্যামের পাস বক্সের বাইরে পেয়ে একটু ভেতরে ঢুকে বুলেট গতির শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন উরুগুয়ের এই ফুটবলার। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল

দ্বিতীয়ার্ধেও চলে রিয়ালের রাজত্ব। ৭০তম মিনিটে একক প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন ভিনি। তবে আলাভেসও ফেরার চেষ্টা করেছে কয়েকবার। কিন্তু বাধা হয়ে দাঁড়ান থিবো কুর্তোয়া।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন