যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 24 June, 2025 । 2:53 pm

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্তের দাবি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী/ ফাইল ছবি: এএফপি
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর কিছুক্ষণ আগেই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে ইসরায়েলি সরকার।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে’।

তবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিবরণ এখনো স্পষ্ট নয়, এছাড়া ইরানও আক্রমণের বিষয়টি নিশ্চিত করেনি।

ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা বলার পর এসব ক্ষেপণাস্ত্র এসেছে বলে দাবি করা হচ্ছে।

 

 

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন