স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 28 March, 2026 । 8:13 am

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিনী দিলারা হাফিজ আর নেই। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমা দিলারা হাফিজের প্রথম জানাজার নামাজ আগামী ৩০ মার্চ (সোমবার) সকাল ১১ ঘটিকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ দাফনের জন্য পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হবে।

স্পিকারের সহধর্মিনীর মৃত্যুতে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ভোলার তজুমদ্দিন ও লালমোহন উপজেলার সর্বস্তরের জনগণ। শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন