দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন শাহাদাত হোসেন সেলিম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 8 December, 2025 । 8:37 pm

 

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি–একাংশ) বিলুপ্ত করে দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) বিএনপির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৭ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন বলে শাহাদাত হোসেন সেলিমের মনোনয়ন চূড়ান্ত হওয়ার বিষয়টিও জানায় দলটি।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম গণমাধ্যমকে বলেন, ‘শাহাদাত হোসেন সেলিম ১২ দলীয় জোটের মুখপাত্র হিসেবে বিগত সময়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। এসব বিবেচনায় তাকে আগে থেকেই বিএনপির পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছিল।’

বিএলডিপি একাংশের চেয়ারম্যান হিসেবে শাহাদাত হোসেন সেলিম দীর্ঘদিন বিএনপির সহযোগী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দল বিলুপ্ত করে তার বিএনপিতে যোগদানকে নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

জাগো সংবাদ /আরাফাত/জাকির

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন