রাণীনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 9 December, 2025 । 8:13 pm

নওগাঁর রানীনগরে সড়ক দুর্ঘটনায় রেজাউল ইসলাম (৪২) নামে একজন ব্যবসায়ী নিহত হয়েছেন।

গতকাল সোমবার (৮ডিসেম্বর) সন্ধ্যায় দুর্ঘটনার পর আজ মঙ্গলবার (৯ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রেজাউল ইসলাম রাণীনগর উপজেলার কাশিমপুর উত্তরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

রেজাউল ইসলামের চাচাতো ভাই ওহিদুর রহমান জানিয়েছেন, রেজাউল ইসলাম চকাদিন নগর ব্রীজ বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। গতকাল সন্ধ্যার পর তিনি ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে আবাদপুকুর যাওয়ার সময় সড়কের সোনাকানিয়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যান। এরপর পথচারীরা দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে রানীনগর উপজেলা হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করানো হয়। সেখানেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় রাতেই বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সেখানেই মারা যান তিনি।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

জাগো সংবাদ /আরাফাত

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন