রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ রায় ও তার স্ত্রী সুবর্ণা রায় পুষ্পকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ৬ ডিসেম্বর তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামের নিজ বাড়িতে এই মুক্তিযোদ্ধা দম্পতিকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পাঁচ দিন পেরিয়ে গেলেও প্রশাসন এখনও খুনের রহস্য উন্মোচন করতে পারেনি।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করলে আজ সরকারের বিভিন্ন সেক্টরে বড় বড় কর্মকর্তা হওয়া সম্ভব হতো না। তারা আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
মানববন্ধনে যারা উপস্থিত ছিলেন:
রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আনছার আলী
সদস্য সচিব ফজলার রহমান
যুগ্ম সম্পাদক শাহজাহান প্রামাণিক লেবু
তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আলী হোসেন
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি কে এম রেজাউল ইসলাম।
জাগো সংবাদ /আরাফাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Friday, 12 December, 2025 । 10:29 am