নওগাঁর রাণীনগরে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 14 December, 2025 । 12:03 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পর পর ২টি আসনের এমপি প্রার্থী সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়

‎‎শনিবার (১৩ ডিসেম্বর) সংসদীয়-৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের রাণীনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ নভেম্বর চট্টগ্রাম -৮ আসনে বিএনপির প্রার্থী মোঃ এরশাদ উল্লাহ এবং ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী’কে গণসংযোগকালে সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ করার সহিংস ঘটনার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টা নাগাদ বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপি’র পার্টি অফিস থেকে যাত্রা শুরু করে এবং উপজেলা সদরের বিভিন্ন মোড় প্রদক্ষিন শেষে বিএনপির মোড়ে গিয়ে শেষ হয়।

‎এসময় প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের ধানের শীষের এমপি প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “গত ৫ নভেম্বর ও ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সন্ত্রাসীরা যে নিশংস ঘটনা ঘটিয়েছে তা সত্যিই দুঃখজনক। সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন তাদের খুঁজে বের করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এ সময় তিনি প্রশাসনকে আরো কঠোর ভূমিকা পালনের অনুরোধ জানান। সন্ত্রাসীদের উদ্দেশ্য করে তিনি বলেন গুলি করে কখনো নির্বাচন পেছানো যাবে না।”

‎ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি অধ্যাপক একেএম জাকির হোসেন, সাবেক আহ্বায়ক রুকুনুজ্জামান খান রুকু, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফারুক জেমস, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সদস্য সচিব আতিকুল ইসলাম জেমস, যুগ্ম- আহ্বায়ক ফরহাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদুল হাসান বেলাল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আশিক, যুগ্ম-আহ্বায়ক মিঠুন, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান নওশাদ, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক টনি সহ কৃষক দল, তাঁতী দল, জিয়া সাইবার ফোর্স ও আরও অন্যান্য সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

 

 

জাগো সংবাদ/এমএএ/আরএইচ

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন