গাইবান্ধায় কাবিটা প্রকল্পের উদ্বোধন করলেন আওয়ামী লীগের সভাপতি 

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 14 December, 2025 । 8:47 pm

গাইবান্ধা সংবাদদাতা:

গাইবান্ধা সদর উপজেলার ১২ নং কামারজানি ইউনিয়নে কাবিটা প্রকল্পের আওতায় একটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। কালিপদর বাড়ি থেকে বিপ্লবের দোকান পর্যন্ত সড়কটির নির্মাণ কাজ শনিবার (সকাল ১১টা) উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্বপন বাবু।

২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় বাস্তবায়নাধীন কাবিটা প্রকল্পটির কাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তবে প্রকল্পটির উদ্বোধন ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে উচ্চ মহলেও আলোচনার ঝড় উঠেছে বলে জানা গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৮ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ শুরু হলেও উদ্বোধনের সময় কিংবা কাজ শুরুর পর কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত থাকতে দেখা যায়নি। এতে প্রকল্পের স্বচ্ছতা ও সঠিক তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল।

 

 

জাগো সংবাদ/আরাফাত/শান্ত

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন