ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয়-৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল হাসানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় রাণীনগর উপজেলা নির্বাচনী অফিসার কায়ছার মোহাম্মদ উপস্থিত ছিলেন।
এসময় বিএনপির দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি প্রফেসর জাকির হোসেন, মকলেছুর রহমান বাবু, সাবেক সভাপতি আল-ফারুক জেমস, সাধারণ সম্পাদক মোসারফ হোসেন, যুগ্ম-সম্পাদক নয়ন খান লুলু, রাণীনগর উপজেলা যুবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সদস্য সচিব আতিকুল ইসলাম জেমস, যুগ্ম-আহ্বায়ক সিরাজ এ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদুল হাসান বেলাল, যুগ্ম-আহ্বায়ক মিঠুন আহমেদ, মাছুদ রানা ডাব্লিউ, রাণীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জাগো সংবাদ/আরাফাত/রায়হান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 28 December, 2025 । 8:22 pm