বাইশারীতে সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল হক মনু’র মৃত্যুতে কারবারী পরিবারের গভীর শোক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 30 December, 2025 । 9:49 pm

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুল হক মনু আর নেই।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম মনিরুল হক মনু ছিলেন বাইশারীর স্বপ্নদ্রষ্টা ও মরহুম মো. নুরুল হক চেয়ারম্যানের জ্যেষ্ঠ পুত্র। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে উত্তর করলিয়ামুরার ঐতিহ্যবাহী কারবারী পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

এক শোকবার্তায় মরহুম তমিম গুলাল কারবারীর মেজ পুত্র, বর্তমান সমাজপতি মো. শাহা আলম কারবারী এবং কনিষ্ঠ পুত্র, সাবেক সমাজপতি মো. ছৈয়দ আলম কারবারী বলেন, “মো. মনিরুল হক মনু ছিলেন একজন দূরদর্শী জনপ্রতিনিধি ও সমাজসেবক। বাইশারী ইউনিয়নের উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে আমরা একজন সজ্জন, বিনয়ী ও জনদরদি মানুষকে হারালাম।”

শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মরহুম মনিরুল হক মনুর পরিবারের সঙ্গে উত্তর করলিয়ামুরার ঐতিহ্যবাহী কারবারী পরিবারের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

জাগো সংবাদ/আরাফাত/আনোয়ার

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন