রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুল মজিদ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 21 May, 2026 । 1:59 pm

লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী রাসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ৬ মাসের জন্য গঠিত এ কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন সদর উপজেলা পশ্চিম ছাত্রদলের আহবায়ক সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ

মঙ্গলবার (২০ মে) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

শিক্ষা বোর্ডের আদেশে উল্লেখ করা হয়, ‘‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’’র ৬৪(১০) ধারা অনুযায়ী এ এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি হিসেবে বেলাল হোসেন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে ইউনিয়ন যুবদলের সভাপতি ফিরোজ আলম চৌধুরী সোহাগ ।

নবনিযুক্ত সভাপতি আব্দুল মজিদ বলেন বলেন,রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং আধুনিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের সমন্বয়ে বিদ্যালয়টিকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির বাইরে রেখে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

এদিকে নতুন এডহক কমিটি গঠনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, নতুন নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

 

জাগো সংবাদ/আরাফাত/জাকির হোসেন

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন