মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Sunday, 24 May, 2026 । 2:55 pm

নওগাঁর মান্দায় আয়েশা নামে (৪৫) দিনের শিশু বাচ্চাকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

রবিরার (২৪ মে) সকালে পরিবারের লোকজনের অজান্তে কে বা কাহারা শিশু বাচ্চার সঙ্গে এরকম নেক্কারজনক কাজ করেছেন।

আহত শিশু আয়েশা (৪৫দিন) উপজেলার বান্দাইপুর গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।

ঘটনাটি ঘটেছে,উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে।

শিশুটির পরিবার সূত্রে জানাগেছে,

ঘটনার দিন সকালে শিশু বাচ্চাটি দোলনায় শুয়ে রেখে বাচ্চাটির মা প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন। বাচ্চার কান্নাকাটি শুনে মা ফিরে এসে বাচ্চার এমন বেগতিক অবস্থা দেখে

শিশু বাচ্চাটি কোলে তুলে নেন।

কোলে তুলে নেওয়ার পর বাচ্চার মুখ থেকে বিষের গন্ধ ও ফেঁপড়া (ফেনা) উঠতে দেখেন। এমন অবস্থা দেখে বাচ্চাটির মা ডাক-চিৎকার শুরু করেন। পরে এলাকার লোকজন ছুটে এসে এমন অবস্থা দেখতে পায়।পরে স্থানীয়রা বিষয়টি নিশ্চিত হয়ে বাচ্চাটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।বাচ্চাটির শারিরিক অবস্থার অবনতি রেখে কর্তব্যরত চিকিৎসক শিশু বাচ্চাটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত স্থানান্তর করেন।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এরকম খবর এখনো পায়নি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

জাগো সংবাদ/এমএএ/এএইচ

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন