বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ সম্পন্ন

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশের সময়: Sunday, 24 May, 2026 । 6:57 pm

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ভিজিএফ চাউল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। রবিবার (২৪ মে) বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রশাসনিক কর্মকর্তা মিল্টন চৌধুরীর পরিচালনায় বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোসলেম মিয়া, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন টিটু, আবদুল ছালাম ছোটন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম ডালিম, ইউপি স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ইমরান বাবুল, ছিদ্দিক আজাদ রিহাদ, লোকমান উদ্দিন এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাইম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ চাউল বিতরণ করা হয়।

 

জাগো সংবাদ/এমএএ/এমএমসিআর

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন