ঈদুল আযহা উপলক্ষে পৌরবাসীকে শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আব্দুল জাহের মিয়াজী

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 25 May, 2026 । 1:54 pm

আসন্ন রায়পুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী ও বিএনপি নেতা আব্দুল জাহের মিয়াজী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহার শিক্ষা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার পথে চলতে উদ্বুদ্ধ করে। ঈদের আনন্দে ভরে উঠুক সবার জীবন এবং প্রতিষ্ঠিত হোক শান্তি ও সম্প্রীতি।”

তিনি রায়পুর পৌরসভার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি পৌরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।

আব্দুল জাহের মিয়াজী বর্তমানে লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি রায়পুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, রায়পুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আসন্ন রায়পুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বলেন, জনগণের সমর্থন পেলে একটি আধুনিক, উন্নয়নমুখী ও জনবান্ধব পৌরসভা গঠনে কাজ করবেন।

 

জাগো সংবাদ/আরাফাত/জাকির হোসেন

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন