রামগতিবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী হাজী বিবি ফাতেমা ঝুমুর

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 27 May, 2026 । 4:27 pm

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রামগতি পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং আগামী রামগতি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হাজী বিবি ফাতেমা ঝুমুর।

​ঈদের আনন্দ প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ার আশাবাদ ব্যক্ত করে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন:

​”ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ, উৎসর্গ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা নিয়ে হাজির হয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। আমি রামগতি পৌরসভার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি।”

​হাজী বিবি ফাতেমা ঝুমুর আরও বলেন, “ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি সাম্য ও সহমর্মিতার এক মহিমান্বিত বার্তা। আমরা যেন আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নিতে পারি। পবিত্র এই দিনে আসুন, হিংসা-বিদ্বেষ ভুলে রামগতি পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধশালী মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করি।”

​তিনি ঈদের এই পবিত্র ক্ষণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং পরিবেশ পরিচ্ছন্ন রেখে কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানান। শুভেচ্ছা বার্তার শেষে তিনি আবারও রামগতি পৌরসভার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা ও ঈদ মোবারক জ্ঞাপন করেন।

 

জাগো সংবাদ/আরাফাত/জাকির হোসেন

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন