পেকুয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশের সময়: Friday, 5 June, 2026 । 12:06 pm

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ কক্সবাজারের পেকুয়া উপজেলা শাখার আয়োজনে আয়োজিত র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় পেকুয়া উপজেলা পেকুয়া উপজেলা হলরুমে পেকুয়া উপজেলা (ধরার) যুগ্ম আহ্বায়ক এম আজম উদ্দিনের সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এস এম নুরুল আক্তার নিলয়।

পরিবেশ ও গণমাধ্যমকর্মী সোহেল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, পেকুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইমরুল হাসান, ধরার পেকুয়া উপজেলা সাধারণ সম্পাদক পরিবেশকর্মী দেলোয়ার হোসেন।

সভাপতির বক্তব্যে এম আজম উদ্দিন বলেন, সরকার পেকুয়া বাজার থেকে প্রতি বছরে আড়াই কোটি টাকা রাজস্ব আদায় করে কিন্তু বাজারের বর্জ্য নিষ্কাশনের জন্য কোন ডাম্পিং স্টেশন স্থাপন করেনি ফলে বাজারের সব বর্জ্য কহলখালী খালে এনে ফেলা হচ্ছে।

কহলখালী খাল দখল ও দূষণ মুক্ত করে আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে।

তিনি বলেন, নদী দখল ও পাহাড় নিধন করে পরিবেশ প্রাণ প্রকৃতির বিরুদ্ধাচরণকারীদের শাস্তির আওতায় আনতে হবে। আগামীতে বাজারের কোন ময়লা কহলখালী খালে ফেললেই দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তিনি।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আক্তার নিলয় বলেন, আমাদের ২৫ শতাংশ বনাঞ্চল থাকার কথা এখন আছে ১৫ শতাংশ যার কারণে তীব্র খরা ও গরমের প্রভাব পড়ছে।

আমরা যেভাবে নগরায়ন করছি সেভাবে সবুজায়ন করছি না। আমাদের বেশী করে গাছ লাগাতে হবে, পরিবেশ রক্ষায় আরও সচেতন হবে, নদী দখল পাহাড়া নিধনের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি আমরা কার্যকর করবো। ইতোমধ্যে বিশেষ অভিযানের মাধ্যমে দখলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটি অব্যাহত থাকবে।

 

জাগো সংবাদ/আরাফাত/এইচএমএসআই

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন