কাউন্টার ন্যারেটিভ সেলের রাজশাহী বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন নওগাঁর কৃতি সন্তান রাকিবুল ইসলাম রাকিব

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Tuesday, 9 June, 2026 । 6:30 pm

নওগাঁ জেলার কৃতি সন্তান ও অনলাইন অ্যাক্টিভিস্ট মো. রাকিবুল ইসলাম রাকিব কাউন্টার ন্যারেটিভ সেলের রাজশাহী বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ পদপ্রাপ্তিতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দীর্ঘদিন ধরে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে অনলাইন মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন রাকিবুল ইসলাম রাকিব। রাজনৈতিক প্রতিকূলতা ও নানা চ্যালেঞ্জের মধ্যেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সরব ছিলেন বলে সংশ্লিষ্টরা জানান।

পদপ্রাপ্তির প্রতিক্রিয়ায় রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করার চেষ্টা করব। দেশ, জনগণ এবং সংগঠনের স্বার্থে ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “রাজশাহী বিভাগ তথা নওগাঁ জেলার মানুষের প্রত্যাশা পূরণে এবং ইতিবাচক রাজনৈতিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

তার এই পদপ্রাপ্তিকে রাজনৈতিক সচেতনতা ও অনলাইন জনমত গঠনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন