মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন—প্রচারণায় ‘আজকের তারুণ্য’ স্বেচ্ছাসেবী সংগঠন

শেরপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Friday, 12 June, 2026 । 5:44 pm

মাদকমুক্ত শেরপুর গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম করে যাচ্ছে “আজকের তারুণ্য” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১২ জুন (শুক্রবার) দুপুরে শহরের বিভিন্ন যায়গায় সংগঠনটির উদ্যোগে প্রকাশিত সচেতনতামূলক লিফলেটের মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে সকল সচেতন করা হয় এবং মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।

লিফলেটে বলা হয়, “আসুন, সবাই মিলে মাদকের ভয়াবহ থাবা থেকে পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করতে নাগরিক সচেতনতা বৃদ্ধি করি।” এ বার্তার মাধ্যমে তরুণ প্রজন্মসহ সমাজের সর্বস্তরের মানুষকে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম রতন বলেন, “মাদক একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করার পাশাপাশি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের স্বাভাবিক অগ্রযাত্রাকে ব্যাহত করে। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবাইয়াত ইসলাম প্লাবন বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন নিয়মিতভাবে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”

এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সচেতন মহলের মতে, মাদকের বিস্তার রোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

“মাদককে না বলুন, সুস্থ-সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসুন”—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটির কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন