পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 17 June, 2026 । 5:47 pm

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ ।

মঙ্গলবার রাত সাড়ে ১০’টার সময় উপজেলার বাগজানা ইউনিয়নের কচুগাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র আইনুল ইসলাম (২৩) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালা গ্রামের মুকুল মিয়ার পুত্র গোলাম মোস্তফা (১৯)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান বলেন, গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন